শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে আবারো ২০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক 

বাগেরহাটে আবারো ২০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক 

বাগেরহাট অফিস
শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের উপর থেকে তাকে আটক করা হয়।আটক মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আঃ লতিফ মোড়লের ছেলে।সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া করে থাকেন।বন বিভাগের শরনখোলা স্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান,গোপন সুত্রে খবর পেয়ে তার স্টেশনের ও দাসের ভাড়ানী টহল ফাঁড়ির বনরক্ষীরা দুই দিক দিয়ে অভিযান চালান।বনরক্ষীদের দেখতে পেয়ে পাচারকারী মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন তারা। এসময় মিলনের কাছ থেকে একটি ব্যাগে ভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।আটক মিলন জানায়,গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী বগী গ্রামের মৎস্য ব্যাবসায়ী চান্দুর ট্রলারে সুন্দরবনের কটকা এলাকায় যায়।সেখান থেকে তারা হরিণ শিকার করে জেলে নৌকায় তার কাছে বিক্রির জন্য পাঠায়।তারা আরো হরিণ শিকারের জন্য বর্তমানে কটকায় অবস্থান করছে।স্টেশন কর্মকর্তা জানান, হাবিব তালুকদার ও তানজের বয়াতীর নামে বন বিভাগের একাধিক মামলা রয়েছে।আটক মিলনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers