রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আগামী ডিসেম্বরেই খুলনা-মংলা পোর্ট ট্রেন চালু

আগামী ডিসেম্বরেই খুলনা-মংলা পোর্ট ট্রেন চালু

Rails of Deutsche Bahn are pictured during a rail workers' strike across the country due to a pay dispute with Deutsche Bahn, in Cologne, Germany December 10, 2018. REUTERS/Wolfgang Rattay - RC1B45BD8C70

খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন, এপর্যন্ত প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরেই খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত নির্মাণাধীন নতুন রেলপথের কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

রেলপথমন্ত্রী শনিবার (৩০ জানুয়ারি) এই প্রকল্প পরিদর্শনের সময় রুপসা রেলসেতু নির্মাণ স্থলে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।

রেলপথমন্ত্রী বলেন, যত সমস্যাই থাকুক এই নির্মাণকাজ এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে।

তিনি বলেন, “এই রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে। পোর্ট ব্যবহার করে নেপাল, ভুটান, ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।”

রেলপথমন্ত্রী এসময় বাংলাদেশ রেলওয়ের কয়েককটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেল লাইন চালু, পদ্মা সেতু চালুর দিন রেল চালু এবং এবছর এই প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে। পরে মন্ত্রী রুট ধরে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত পরিদর্শন করেন।

খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন। এর মাধ্যমে মংলা পোর্টের সাথে সংযোগ স্থাপন হবে এবং সুন্দরবনে অধিক পর্যটক আসার সুযোগ পাবে। এপর্যন্ত এই প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers