সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং দক্ষিণ খানপুর ফাইনালে

স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং দক্ষিণ খানপুর ফাইনালে

চুলকাঠি ডেস্ক : সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ সমাজ গড়ার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট খেলার প্রথম সেমিফাইনাল খেলা বুধবার বিকাল৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।৮নং দক্ষিন খানপুর ওর্য়াড বনাম ০৯ নং দক্ষিণ খানপুর ওয়ার্ড এর মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে শুরু হয়। খেলার নিদ্ধারিত সময়ে দক্ষিণ খানপুর ৮নং ওয়ার্ড ১-১গোলের সমতায় দক্ষিণ খানপুর ৯নং অমীমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তিতে ট্রাইবেকারের মধ্যদিয়ে ৩-০ গোলের ব্যবধানে ৯নং দক্ষিন খানপুর ওয়ার্ড জয়লাভ করে। খেলায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিশির শিকদার, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজিবী লীগের আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আখতারজ্জামান টুকু, মোহাব্বত আলী চাকলাদার,আবুল কাশেম তরফদার,ইউপি সদস্য ইলিয়াজ শেখ, সহ হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আগামী ২৬শে ডিসেম্বর একই ভেন্যুতে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers