শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোল্লাহাটে রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোল্লাহাটে রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা মুন্সি তানজিল হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিলে চুনখোলা ইউনিয়নের চার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন চৌধুরী, ফবেদ আলী মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি প্লাবন বিশ্বাস, সাধারণ সম্পাদক ইসলাম ভুইয়াসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত করে মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলকে খাবার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers