সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের রাস উৎসব

পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের রাস উৎসব

বাগেরহাট অফিস
পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের রাস উৎসব। কোন রকম আড়ম্বর অনুষ্ঠান ছাড়া পূজা-ধর্মীয় আরাধনা ও দুবলার চরে পূন্য স্নানের মধ্য দিয়ে এবারের রাস পূজা শেষ হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) ভোরে সমু্দ্র তীরে প্রার্থনা ও স্নান করে হিন্দু ধর্মালম্বীরা নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।এর আগে রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দুবলার চরের মন্দিরে সন্ধ্যা পূজার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়।রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রুপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে। বাগেরহাটের মোংলা থেকে নদীপথে বঙ্গোপসাগরপাড়ের সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ২‘শ বছর ধরে এ উৎসব পালন হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বঙ্গপসাগরের চর আলোরকোল এলাকায় বসে পুর্ণিমার জোয়ারে স্নান করে, যাতে তাদের সকল পাপ মোচন হয়ে যায়। হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্ম, বর্ণের হাজার হাজার মানুষ এ উৎসবে হাজির হয়। প্রতিবছর এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্ধ লক্ষাধিক মানুষ এই উৎসবে অংশগ্রহন করেন। কিন্তু ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাস উৎসব হয়নি। আর করোনা কারণে এ বছর রাস উৎসবে কোন মেলার আয়োজন করা হয়নি। প্রবেশাধিকার সংরক্ষিত ছিল শুধু হিন্দু ধর্মালম্বীদের জন্য।এবার সব মিলিয়ে মাত্র তিন সহস্রাধিক সনাতন ধর্মালম্বী এবারের রাস উৎসবে অংশগ্রহন করেছেন।রাস উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন জানান, করোনা সংক্রমন এড়াতে এবার খুবই স্বল্প পরিসরে রাস উৎসবের আয়োজন করা হয়েছিল। এ বছর সকলের সহযোগিতায় আমরা সুষ্ঠভাবে এই উৎসব সম্পূর্ণ করেছি। কোন সমস্যা হয়নি।পৃথিবী থেকে করোনা বিদায় নিলে আগামী বছর পূবের্র মত জাকজমকপূর্ণ ভাবে রাস উৎসবের আয়োজনের কথা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers