শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জাহাজ আগমনে নতুন রেকর্ড মোংলা বন্দরে

জাহাজ আগমনে নতুন রেকর্ড মোংলা বন্দরে

বাগেরহাট অফিস
বিভিন্ন ধরণের পণ্য নিয়ে রেকর্ড সংখ্যক বাণিজ্যিক জাহাজ আগমনে নতুন ইতিহাস সৃষ্টি করলো মোংলা বন্দর। বন্দর সৃষ্টির ৭০ বছরে এই প্রথম এক মাসে এই বন্দরে ১০৬টি জাহাজ ভিড়েছে। এর আগে কোনও মাসে এত জাহাজ এ বন্দরে আসেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। বন্দর সূত্র জানায়, ১৯৫০ সালে যাত্রা করে অনেক দুঃসময় পার করেছে এই বন্দর। ধীরে ধীরে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে ঘুরে দাড়ায় বন্দরটি। আমদানি-রফতানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চাকাও দ্র“ত ঘুরতে থাকে। লোকসান থেকে লাভজনক অবস্থান করে নেয় দেশের বৃহত্তর আন্র্Íজাতিক সমুদ্র বন্দরটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, মোংলা বন্দর সৃষ্টির ইতিহাসে এতগুলো জাহাজ আগে কোনও মাসে আসেনি। চলতি বছরের নভেম্বরে সর্বোচ্চ সংখ্যক জাহাজ ভিড়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো বন্দর।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, সোমবার (৩০ নভেম্বর) সকালে মোংলা বন্দরে লাইন স্টোন (পাথর) নিয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি ফাতেমা জাহান’, তরল গ্যাস নিয়ে লাইবেরিয়ান পতাকাবহী ‘এমভি গ্যাস ইলিক্সার’, পানামার পতাকাবাহী ‘এমভি বি এল পি জি সুফিয়া’ এবং সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ইপিক বলিভার’ বন্দরে নোঙর করে। চলতি নভেম্বর মাসে বন্দরে মোট ১০৬ টি জাহাজ অবস্থান করে রেকর্ড সৃষ্টি করলো। এর আগে বন্দরের ইতিহাসে কোনও মাসে এতগুলো জাহাজ আসেনি।এই সফলতার কারণ হিসেবে চেয়ারম্যান জানালেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এই বন্দরের সুযোগ-সুবিধাকে তুলে ধরা হয়েছে। যে কারণে বিদেশি রাষ্ট্রগুলো এই বন্দর ব্যবহার করতে আগ্রহী হচ্ছে। এতে বন্দরের আয়ও বাড়ছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১ নভেম্বর এই বন্দরে জাহাজ এসেছে ২টি , ২ নভেম্বর-১, ৩ নভেম্বর-৩, ৪ নভেম্বর-৪, ৫ নভেম্বর-৫, ৬ নভেম্বর-৩, ৭ নভেম্বর-৫, ৮ নভেম্বর-৬, ৯ নভেম্বর-৪, ১০ নভেম্বর-১, ১১ নভেম্বর-৫, ১২ নভেম্বর-৩, ১৩ নভেম্বর-৫, ১৪ নভেম্বর-১, ১৫ নভেম্বর-৩, ১৬ নভেম্বর-৭, ১৭ নভেম্বর-৫, ১৮ নভেম্বর-৪, ১৯ নভেম্বর-২, ২০ নভেম্বর-৪, ২১ নভেম্বর-৪, ২২ নভেম্বর-১, ২৩ নভেম্বর-২, ২৪ নভেম্বর-৩, ২৫ নভেম্বর-৪, ২৬ নভেম্বর-৪, ২৭ নভেম্বর-৫, ২৮ নভেম্বর-৩, ২৯ নভেম্বর-৩ এবং ৩০ নভেম্বর-৪টি জাহাজ বন্দরে নোঙর করায় মোট সংখ্যা দাঁড়ায় ১০৬টি। যা একটি রেকর্ড। এ সময়ে এসব জাহাজে তরল গ্যাস, ক্লিংকার, সার ও কয়লা বেশি আমদানি হয়েছে। এদিকে এ মাসে কি পরিমান পণ্য হ্যান্ডলিং এবং অর্থ আয় হয়েছে তা জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানায় বন্দরের অর্থ বিভাগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers