শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফেসবুক-ইউটিউবে কৃষি সংক্রান্ত তথ্য দিচ্ছে মন্ত্রণালয়

ফেসবুক-ইউটিউবে কৃষি সংক্রান্ত তথ্য দিচ্ছে মন্ত্রণালয়

চুলকাঠি ডেস্ক : ফেসবুক ও ইউটিউবে ফসলের চাষ, সুখবর, উৎপাদন, সাফল্যের গল্প, ছবি, টেক্সট, ভিডিওসহ বিভিন্ন কৃষিবিষয়ক তথ্য দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। বৃহম্পতিবার (১৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হলে সহজেই দেশব্যাপী কৃষি সম্পর্কিত হালনাগাদ কার্যক্রম সম্পর্কে জানা যাবে এবং কৃষি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের সুযোগ সৃষ্টি হবে।

কৃষি পেশায় নিয়োজিত জনবলের সঙ্গে কৃষি সচেতন জনগোষ্ঠীর মতবিনিময়ের জন্য ফেসবুক গ্রুপ ‘কৃষি ভাবনা’ চালু রয়েছে। এখানে গ্রুপের সদস্যরা নিয়মিত কৃষিসংক্রান্ত কার্যক্রমের তথ্যচিত্র, কৃষি উন্নয়নে প্রস্তাব/ভাবনা এবং কৃষি সংক্রান্ত পরামর্শ আপলোড ও শেয়ার করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের ফেসবুক পেজ চালু রয়েছে।

ইউটিউব চ্যানেল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় কৃষি’তে কৃষি চাষাবাদ, প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে ছোট ছোট ভিডিও কনটেন্ট নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি তথ্য সার্ভিস প্রস্তুতকৃত ‘আলো ছায়ায় হলুদ চাষ’, ‘পাহাড়ে আদা চাষ’, ‘পাহাড়ে বিলেতি ধনিয়া চাষ’, ‘পাহাড়ে মাল্টা চাষ’ শীর্ষক চারটিসহ মোট ৪৯টি ভিডিও আপলোড করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের হোম পেজের বাম সাইডবারে ‘সামাজিক যোগাযোগ’ কর্নারে রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers