শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে সোহানা নামের ১৭ দিনের এক নবজাতক চুরি হয়েছে।রবিবার মধ্য রাতের কোন এক সময় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।সোহানা আক্তার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।সুজন খান ও শান্তা আক্তার জানান,রবিবার রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা আমাদের দুই জনের মাঝখানে সোয়া ছিল।রাতে কয়েকবার দুধও খাইয়েছি।রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।এর পরেই আমি চিৎকার দেই।আমার চিৎকারে সবাই ছুটে আসে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,বাবা-মা’র কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুরু করেছি।আমরা ঘটনাস্থলে রয়েছি,নবজাতকে খুজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।ওসি আরও বলেন,খোয়া যাওয়া নবজাতক সোহানার পিতা সুজন খানের আগেও বিয়ে ছিল।ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে।এই সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোন ষড়যন্ত্র কিনা আমরা তাও খতিয়ে দেখছি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,নবজাতক চুরির কথা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি।পুলিশসহ বিভিন্ন মাধ্যমে নবজাতকটিকে খোজার চেষ্টা করা হচ্ছে।চুরি হওয়া নবজাতকের পরিবারের পাশে আমরা রয়েছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers