সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বর্গীয় ডা: দুলাল কৃষ্ণ শিকদারের স্মরণে বাগেরহাটের হাকিমপুরে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্বর্গীয় ডা: দুলাল কৃষ্ণ শিকদারের স্মরণে বাগেরহাটের হাকিমপুরে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চুলকাঠি অফিস 
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুলহুদা মাধ‌্যমিক বিদ‌্যালয়ের মাঠে হাকিমপুর যুব সংঘের তত্ত্বাবধায়নে বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি লিটন শিকদারের স্বর্গীয় পিতা ডা: দুলাল কৃষ্ণ শিকদারের স্মরণে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার সকাল ৯ টায়। শিশির শিকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার পৃষ্ঠপোষক ও আয়োজক শিল্পপতি লিটন শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুর ইউপি চেয়ারম‌্যান ফকির ফহম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাখালগাছি ইউপি চেয়ারম‌্যান শেখ আবু শামীম আছনু, চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আ: গনি, মহব্বত আলী চাকলাদার, ননী গোপাল সাহা, শেখ আনোয়ার হোসেন, আ: ছাত্তার খান, সাবেক খানপুর ইউপি চেয়ারম‌্যান শেখ আ: সবুর, শেখ আকতারুজ্জামান টুকু, মোস্তফা কামাল, জাফর শেখ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সমাজ সেবক স্বর্গীয় ডা: দুলাল শিকদারের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন,“ হাকিমপুর গ্রাম তথা খানপুর ইউনিয়নে আদর্শ সমাজ গঠন, শিক্ষা , অবকাঠামো উন্নয়ন ও পারস্পারিক সহযোগিতার তিনি ছিলেন এক অনন‌্য দৃষ্টান্ত। ” খেলার আয়োজক কমিটি জানান, দুই দিন ব‌্যাপী ডে-নাইট ( দিবারাত্র) ২৪ দলীয় খেলার আয়োজক ও পৃষ্ঠপোষক হলেন শিল্পপতি লিটন শিকদার। বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনের খেলার ফাইনাল খেলাটি শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। করোনাকালিন  সকল স্বাস্থ্যবিধি মেনে উক্ত ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers