শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড

বাগেরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড

বাগেরহাট  অফিস
বাগেরহাটে মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।একই সাথে আজিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দেন আদালত।একই মামলার অন্য তিন আসামীকে বেখসুর খালাস দেন আদালত।সোমবার(০৯ অক্টোবর)দুপুরে আসামীদের অনুপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দন্ডাদেশ দেন।আজিম শেখ বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. জব্বার শেখের ছেলে।খালাস প্রাপ্তরা হলেন,দন্ডপ্রাপ্ত আজিমের স্ত্রী সালমা বেগম আখি,আজিত শেখ ও বিপুল খান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন,২০১২ সালের ১৪ জুন সকাল ১১ টায় ফরিকহাট থানা পুলিশ উপজেলার আজিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।পরে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর আজিম শেখ ওরফে আজিম মেম্বার,সালমা বেগম আখি,আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।আদালত এই মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজিম শেখ ওরফে আজিম মেম্বারকে নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত।মাদক মামলায় আদালতের রায়ে আমরা খুশি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers