বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে দগ্ধ শিশুর চিকিৎসায় শেষ সম্বল বিক্রি, চাকরি হারালেন মা

রামপালে দগ্ধ শিশুর চিকিৎসায় শেষ সম্বল বিক্রি, চাকরি হারালেন মা

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
 রামপালে  গরম পানিতে পড়ে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে দুই বছর বয়সী শিশু সুমাইয়া। মেয়েকে বাঁচাতে গিয়ে চাকরি হারিয়েছেন মা, আর চিকিৎসার খরচ জোগাতে শেষ সম্বল গরু বিক্রি করেছেন বাবা।
গত ২৯ নভেম্বর সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে গরুর জন্য রাখা গরম পানির পাত্রে পড়ে যায় সুমাইয়া। এতে শিশুটির শরীরের প্রায় ৩৬ শতাংশ দগ্ধ হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানে টানা ১৯ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা দিনমজুরি ও মাঝেমধ্যে সাগরে মাছ ধরার কাজ করেন। মা গার্মেন্টসে কাজ করলেও মেয়ের চিকিৎসার কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরি হারান। প্রতিবেশীরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, শিশুটির দগ্ধের মাত্রা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বিপুল অর্থ প্রয়োজন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী জানান, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে পরিবারটি সরকারি সহায়তা পেতে পারে।
শিশুটির পরিবার মানবিক ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers