বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবনের দ্বার

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবনের দ্বার

চুলকাঠি রিপোর্ট : দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। তবে স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকদের প্রবেশ করতে হবে সুন্দরবনে। প্রবেশ উন্মুক্ত হওয়ার পর প্রথম দিনে রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পরিদর্শনের জন্য গিয়েছেন ৩৬ জন পর্যটক।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছি এলাকা দিয়ে এসব পর্যটক সুন্দরবনে প্রবেশ করেন।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ সাত মাস বন্ধের পর সুন্দবরনে প্রবেশ উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়েছেন সাতক্ষীরা জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা।

শ্যামনগর খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান বুলবুল জানান, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সুন্দরবনে প্রবেশ। ইচ্ছা থাকলেও সুন্দরবন দেখা সম্ভব হয়নি। তবে জেলা কর্মকর্তার পরিবারের সঙ্গে আজ পরিদর্শনে এসেছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি নতুন সাজে সেজেছে। পর্যটকদেরও ভিড় বাড়ছে।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বন কর্মকর্তা আবুল হাসান জানান, করোনা ভাইরাসের কারণে সংসদীয় কমিটির নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

সংসদীয় কমিটির নির্দেশনাতেই আজ পহেলা নভেম্বর সকাল থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হয়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত বনবিভাগ থেকে পাস নিয়ে তিনটি ট্রলারে ৩৬ জন পর্যটক কলাগাছি এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সুন্দরবনে প্রবেশের আরেকটি পয়েন্ট দোবেকী। সেখানে ‘বুলবুল’ ঝড়ের সময় পর্যটকদের ওঠানামা করার জেটি ভেঙে পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ হয়ে যায়। এখন জেটি ঠিক করা হয়েছে। সেখান দিয়েও প্রবেশের অনুমতি দেবে ডিএফও।

সেখান দিয়ে সুন্দরবন প্রবেশের জন্য কেউ এখনও আবেদন করেনি। আবেদনের পর ডিএফও অনুমতি দেবে। বর্তমানে কলাগাছি এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন পর্যটকরা।সুন্দরবনে প্রবেশের পূর্বশর্ত হচ্ছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে সুন্দরবনে। মাস্ক পরিধান বাধ্যতামূলক। এছাড়া বাকি স্বাস্থ্যবিধিও মানতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers