শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

মোল্লা আব্দুর রব, (বাগেরহাট অফিস)

বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)-২০ পালিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন সহযোগিতায় দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদুন্নবী উপলক্ষ্যে শিশুদের মাঝে হামদ /নাথ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: হাফিজ-আল-আসাদ। এ সময়ে শিশুদের মধ্যে বক্তব্য রাখেন আবরার আবির, জাবির হোসেন, আনিসা মাহমুদ, শারমিন আক্তার জারিন, সাবিহা আফরোজ। অন্যান্যের মধ্যে মহানবী (সা:) জীবনী সম্পর্কে আলোচনা করেন জেলা কালচারাল অফিসার শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক তথ্য অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাটের শিক্ষাগুরু অধ্যাপক বুলবুল কবীর প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers