শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাকিবের মুক্তির আনন্দ যেভাবে উদযাপন করলেন শিশির

সাকিবের মুক্তির আনন্দ যেভাবে উদযাপন করলেন শিশির

চুলকাঠি ডেস্ক  : দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞার পর সাকিব এখন আবারো ক্রিকেটে ফিরেছেন। আনন্দের এই মুহূর্তে সাকিবের স্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন জমকালো আতশবাজির মাধ্যমে।নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।সাকিবের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত এক বছরে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৬টি ম্যাচ মিস করতেন তিনি। কিন্তু করোনাভাইরাস সাকিবের জন্য সাপেবর হয়ে আসে। মার্চের মাঝামাঝিতে করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায় সব খেলাধুলা। তাতে সব মিলিয়ে মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন সাকিব। তিনি নিষিদ্ধ থাকাকালীন বাংলাদেশ দল খেলেছে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি।

আসছে নভেম্বরে ফের মাঠে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ৫ দলের ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্ট। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও এই টুর্নামেন্টে সাকিব খেলবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers