শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চুলকাঠিতেই পাওয়া যাচ্ছে চাইনিজ আখ

চুলকাঠিতেই পাওয়া যাচ্ছে চাইনিজ আখ

চুলকাঠি রিপোর্ট  :

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারেই এখন পাওয়া যাচ্ছে চাইনিজ আখ। বাজারে অন্যান্য আখের মতো বিক্রি হচ্ছে। কালচে তুলনামূলকভাবে মোটা বাঁশের মতো দেখতে। অনেকে শখের বশত: কিনছে। আবার যারা একবার কিনছে দ্বিতীয় বারও তারা আসছে। দামও তুলনামূলকভাবে কম। বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার সন্নিকটে উৎকুল গ্রামে নির্মিতব্য কৃষিভিত্তিক “ এভার গ্রিন রিসোর্ট এ্যান্ড বার্ড পার্ক লি:” -এর উৎপাদিত ফসল এটি। বাগেরহাটের কৃতি সন্তান সদর উপজেলার দেপাড়া গ্রামের মরহুম নুরমোহাম্মাদ হাওলাদারের পূত্র শিল্পপতি মো: ফজলুর করিম ২৫ বিঘা জমির উপর এই পার্কটি নির্মাণ করছেন। তিনি একজন ব্যবসায়ী। দেশ-বিদেশে তার রয়েছে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য। পশু-পাখি পালন করা এই বিনোদনধর্মী ব্যক্তিত্বের সখ। সেই সখ থেকেই তার রিসোর্ট পার্ক নির্মাণের ভাবনা। তিনি এখানে রয়েছে বিভিন্ন ধরণের পশু ও পাখির খামার। রয়েছে বিভিন্ন প্রজাতির কৃষিজ ফসলের আবাদ। এখানেই গরুর ফার্মের দুধ প্যাকেটজাত করে বাজারে বিক্রি হচ্ছে। বাণিজ্যিভাবে চাষ হচ্ছে ড্রাগন। চায়নার আখের বীজ এনে এখানে উৎপাদিত হচ্ছে চাইনিজ আখ। বড় ও মোটা বাঁশের আকৃতি এ আখে রয়েছে প্রচুর রস এবং মিষ্টিও তুলনামূলক বেশি। বাজারের আখ বিক্রেতা জানান, অনেকেই বুঝতে পারছে না-এ আখ খেতে কেমন হবে। তবে একবার যারা কিনেছে, তারা দ্বিতীয়বার কিনতে আসছে। আখ উৎপাদনকারী ও পার্কের স্বত্তাধিকারী শিল্পপতি মো: ফজলুর করিম এ প্রতিনিধিকে জানান, “ কৃষিভিত্তিক রিসোর্টটি করার চেষ্টা করছি। আমরা সব কিছু ভাল লাগা ও উপভোগের জন্য করে থাকি। তার কারণে এলাকাবাসী এ ধরণের আখ খেতে পারছে। এটাই তার তৃপ্তি।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers