বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সুন্দরবনে ইলিশ ধরার প্রস্তুতিকালে জালসহ দু’টি নৌকা আটক

সুন্দরবনে ইলিশ ধরার প্রস্তুতিকালে জালসহ দু’টি নৌকা আটক

বাগেরহাট অফিস 
সুন্দরবনের পশুর নদী থেকে নিষিদ্ধ ইলিশ ধরার জালসহ দু’টি নৌকা আটক করেছে বন বিভাগ। গভীর রাতে বন বিভাগের নন্দবালা অফিস সংলগ্ন পশুর চ্যানেল থেকে মাছ ধরার এ নৌকা ও জাল জব্দ করা হয়। জাল দিয়ে অবৈধভাবে বনের গহিনে গিয়ে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করা হয়। এ সময় অবশ্য বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ইলিশ আহরণ নিষিদ্ধের ২২ দিন মোংলার সব বরফ কল বন্ধ থাকার সরকারী নির্দেশনা থাকলেও তা মানছে না স্থানীয় বরফ কল মালিকরা।পুর্ব সুন্দরবনের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানায়, বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে দেশব্যাপী ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ ঘোষনা করে সরকার। এ ছাড়া সুন্দরবনের নদ নদীতে ইলিশ ছাড়াও অন্যান্য মাছ ধরাও নিষিদ্ধ করা হয়। যার ফলে সুন্দরবন ও সাগরে অন্য প্রজাতির মাছ আহরনের জন্য বন বিভাগ থেকে পাশ-পারমিট ১৪ আক্টোর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একদল জেলে সংঘবদ্ধ হয়ে সুন্দরবনের গহিনে মাছ ধরার জন্য একত্রিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ষ্টেশনের বনরক্ষীরা পশুন নদীতে অভিযানে গেলে নন্দবালা টহল ফাড়ী অফিস সংলগ্ন এলাকায় দু’টি নৌকা দেখতে পায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে জেলেরা পালিয়ে যায়। নৌকায় থাকা বেশ কিছু ইলিশ ধরার কারেন্ট জাল ও অন্যান্য সরঞ্জামসহ দু’টি নৌকা আটক করে। আটকের পর বুধবার সকাল ১১টার দিকে জালগুলো পুড়িয়ে এবং নৌকা দুটিকে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। ইলিশ ধরার নিষিদ্ধ এ ২২দিন বন্ধ থাকা ছাড়াও সুন্দরবনে অবৈধভাবে সকল প্রকার মৎস্য সম্পদ আহরনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বন বিভাগের এ কর্মকর্তা।এদিকে ইলিশ আহরণ নিষিদ্ধের ২২ দিন মোংলার সব বরফ কল বন্ধ থাকার সরকারী নির্দেশনা থাকলেও তা মানছে না স্থানীয় বরফ কল মালিকরা। এ ব্যাপারে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বরফ কল মালিকদের শুধু মাত্র স্থানীয় বাজারে ইলিশ ব্যতিত অন্যান্য মাছে বরফ সরবরাহ করতে বলা হয়েছে। কেউ যদি নৌকা বা ট্রলারে করে বরফ সরবরাহ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers