শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দখল ও দূষণ বন্ধে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

দখল ও দূষণ বন্ধে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

বাগেরহাট অফিস

নদী দখল এবং দূষণ বন্ধের আহ্বান জানিয়ে দিনব্যাপী বিশ্ব নদী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে।রোববার সকালে পশুর এবং মোংলা নদীর মোহনায় অনুষ্ঠিত এসব কর্মসুচির মধ্যে ছিলো প­াস্টিক বজর্য পরিচ্ছন্নতা অভিযান,নদী রক্ষার দাবীতে মানববন্ধন,”নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক

শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা,সাতার প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রিক গানের আড্ডা। দিনব্যাপী এসব কর্মসুচি যৌথ ভাবে আয়োজনে ছিলো পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন।রবিবার সকাল ১০টায় পশুর ও মোংলা নদী সংলগ্ন এলাকায় প্রতীকী প্লা­স্টিক বজর্য পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিশ্ব নদী দিবসের কর্মসুচির শুভ সূচনা করা হয়।এসময়

উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ,সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম,পশুর রিভার ওয়াটারকিপার সেচ্ছাসেবক নাজমুল হক ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ,সুষ্মিতা মন্ডল,শুক্লা হালদার,জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার,ইয়ুথ লিডার রিয়াজ,বাদাবনের আল ইমরান ইজারদার প্রমূখ।

সকাল ১১টায় পশুর ও মোংলা নদীর মোহনায় নদী তীরে নদী দখল এবং দূষণ বন্ধের দাবীতে আয়োজন করা হয় মানববন্ধন’র।মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন,বাপা’র বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।এসময় বক্তারা বলেন,অপরিকল্পিত শিল্পায়ন এবং চিংড়ি চাষের ফলে উপকুলীয় অঞ্চলে প্রবাহমান নদী-খাল দখল হচ্ছে।এছাড়া প­াস্টিক পণ্য,জাহাজী বজর্য,তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।বক্তারা দখল এবং দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers