সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
আঃ রাজ্জাক শেখ, (খুলনা) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু পার্কের (প্রস্তাবিত) জমির সীমানা নির্ধারণ করেন রবিবার সকাল ১০টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত রূপসা উপজেলার দলীয় নেতাকর্মীরা। রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ড’র জমিতে এ পার্ক নির্মাণ করার প্রস্তাব করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক
ভাইস চেয়ারম্যান আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীফলতলা ইউনিয়ন এমপি’র প্রতিনিধি এস এম হাবিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গির, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক
সরদার, মোল্লা দোলায়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, জসিম সরদার, মোঃ আসাদুজ্জামান, ইউপি সদস্য সাইদুর রহমান, যুবলীগের সভাপতি শামীম হাসান লিটন,শারাফাত হোসেন উজ্জল,হিরা বেগম,
ইমলাক মল্লিক, ফয়সাল, উত্তম, জাহিদ, শরীফুল ইসলাম, মান্নান ফকির, গণি মল্লিক, সালাম শেখ, সিরাজ সরদার, জাকারিয়া ফকির, চেয়ারম্যানের পুত্র রনি সরদার প্রমূখ।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সার্ভেয়ার মাহাতাবসহ কয়েকজন সরকারী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা জানায়, অাঠারোবেঁকী নদীর যে সকল জায়গা অবৈধ দখলকারীরা দখল করে রেখেছেন। তাদের থেকে তা মুক্ত করা হবে।
আগামী ১৯ সেপ্টেস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু পার্কের (প্রস্তাবিত) ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন খুলনা-৪আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী ও সারমিন সালাম।
Leave a Reply