বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার যুবলীগ নেতাসহ গ্রেপ্তা ৬

সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার যুবলীগ নেতাসহ গ্রেপ্তা ৬

খুলনা  প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে অপরাধ সংগঠনের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা সাইদুল মিন্টুসহ ছয় জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপ-পরিদর্শক মিজান ও মতিন উপজেলার গোমানতলী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো রবিউল ইসলাম (৪০), সাইদুল ইসলাম (৪০), জয়ন্ত মন্ডল (২৫), নীলকান্ত মন্ডল (৫০) ও আবুল কালাম (৪০)। আটককৃতরা উপজেলার গুমানতলী, কাশিপুর, দেবালয় ও নোনাবিল এলাকার বাসিন্দা। কাশিপুর গ্রামের আব্দুল বারীর ছেলে যুবলীগ নেতা সাইদুল ইসলাম মিন্টু উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজান জানান নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দুইটার দিকে দেবালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১১নং দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে আত্মগোপনের চেষ্টা করে এসব যুবক। স্থানীয়দের সহায়তায় ছয় জনকে আটক করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান আটককৃতদের ১৫১ ধারায় মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers