শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
প্রস্তুত মঞ্চ, মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

প্রস্তুত মঞ্চ, মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

আসাদুজ্জামান শেখ সোবহান, খুলনা থেকে:

খুলনার সার্কিট হাউজ মাঠে বিকাল তিনটায় শুরু হয়েছে  তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। তীব্র তাপদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ হাদিস পার্কে অবস্থান করছেন। খুলনার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর গোলকমনি পার্কে অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা ও শহীদ হাদিস পার্কের ছায়ায় অবস্থান‌ করেছেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র তাপদাহের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকাল তিনটার মধ্যেই তারা মাঠে চলে আসবেন। কেন্দ্র ঘোষিত আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল­াল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers