বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালের বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে কৃষকদলের বীজ বিতরণ

রামপালের বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে কৃষকদলের বীজ বিতরণ

Gazi Nasir Mahmud Rampal : রামপাল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও উপজেলা কৃষক দলের পক্ষ থেকে চাষিদের মাঝে শীতকালীন বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষকদলের আহবায়ক মোরাদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুুুুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, সহসভাপতি আ. হালিম পাটোয়ারী, রামপাল উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. ওহাব, বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আশরাফুর দৌলা জুয়েল, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি মো. মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্যা আজমী, উপজেলা দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্বাস আলী, আ. কাদের, জেলা যুবদলের সদস্য আলমগীর কবির বাচ্চু, কাজী ওজিয়ার রহমান, তাঁতিদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের লিয়াকত হোসেন, দেলোয়ার হোসেন, মোতালেব হোসেন, সরদার আওয়াল, আলহাজ হোসেন, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল, মো. মেহেদী হাসান, টুটুল শেখ, বাদশা শেখ প্রমুখ।

সভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers