সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন এসআই জাহিদসহ, জনি হত্যা মামলায়

৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন এসআই জাহিদসহ, জনি হত্যা মামলায়

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এছাড়া পুলিশের দুই সোর্সের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  থানায় পুলিশ হেফাজতে মিরপুরের যুবক জনি হত্যা মামলায় একাই রায় দেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন,  পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই রাশেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান মিন্টু এবং ৭ বছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন, পুলিশের সোর্স রাশেদ ও সুমন।এ মামলায় ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। পরে হাইকোর্টে আসামিদের আবেদনে দীর্ঘদিন মামলাটির বিচার বন্ধ ছিল। পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন।

২০১৩ সালে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন প্রণয়নের ৭ বছরের মাথায় এই আইনে প্রথম কোন মামলার রায় হয়েছে। জনির পরিবার ও রাষ্ট্রপক্ষ রায়ে ৫ আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলেন। গত ২৪ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন। এ মামলায় ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers