আলমগীর হোসেন (ফকিরহাট) : বাগেরহাটের ফকিরহাটের ৪নং ফকিরহাট ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ৯ সেপ্টেম্বর ২০২০ রোজ বুধবার দুপুরে ডাকবাংলা মোড়ে হাইসাওয়া-জার্মান প্রকল্পের আর্থিক সহযোগীতায় করোনা পরিস্থিতে সাধারন জনগনের জন্য হাত ধোয়া স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত হাত ধোয়া স্টেশনের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাইসাওয়া বোর্ড মেম্বর স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হাইসাওয়া প্রোগ্রাম অফিসার মোঃ মাহবুবুর রশীদ।ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু।
এছাড়া এসময় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply