শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
পোড়ানো হলো ৮০ লাখ টাকার কারেন্ট জাল

পোড়ানো হলো ৮০ লাখ টাকার কারেন্ট জাল

পটুয়াখালীর পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

Current-jal-1

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।

রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers