সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শুল্কফাঁকি: বেনাপোলে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

শুল্কফাঁকি: বেনাপোলে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করে শুল্কফাঁকির অভিযোগে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, রিমু এন্টারপ্রাইজ ও আব্দুর রশিদের মালিকাধীন সানি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বন্দর সূত্র জানায়, ওই দুই সিঅ্যান্ডএফ এজেন্ট তাদের লাইসেন্সের মাধ্যমে মিথ্যা ঘোষণায় শুল্কফাঁকি দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য ছাড় করার চেষ্টা চালান। এ সময় গোপন সংবাদে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের চালান আটক করে। পরে কাগজপত্র যাচাই করে শুল্কফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে শুল্কফাঁকির অর্থ আদায় ও লাইসেন্স সাময়িক বাতিল করা হয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শুল্কফাঁকি রোধে কাস্টমসের পাশাপাশি তারাও সতর্ক আছেন। অবৈধভাবে পণ্য আমদানির কোনো তথ্য পেলে তারা কাস্টমসকে অবহিত করে থাকেন।

বেনাপোলের কয়েকজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অভিযোগ করেন, এ বন্দরের কিছু ব্যবসায়ী বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে শুল্কফাঁকি দিয়ে আসছেন। এতে সরকার শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ‘শুল্কফাঁকিদাতারা যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের কোনো ছাড় নেই। ইতিমধ্যে শুল্কফাঁকির দায়ে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এছাড়া কিছু সিঅ্যান্ডএফ এজেন্টকে কালো তালিকা করে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে খুব দ্রুত তাদের লাইসেন্স বাতিলসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers