সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এমদাদুল বারী আর নেই

গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এমদাদুল বারী আর নেই

চুলকাঠি ডেস্ক : গণপরিষদের সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিষয়টি নিশ্চিত করেন তার জ্যেষ্ঠ সন্তান সৈয়দ এখতেশামুল বারী (তানজিল)।

সৈয়দ এমদাদুল বারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে বিজলা ক্যাম্পের সভাপতি। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।প্রবীণ এ আওয়ামী লীগ নেতার প্রয়াণের খবরে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers