শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনায় মুসা শিকদার হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

খুলনায় মুসা শিকদার হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

বিশেষ প্রতিনিধি (খুলনা)  : খুলনার রূপসায় মুদি দোকানের কর্মচারী মুসা শিকদার হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।বুধবার খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী দুই বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আসামিদের মধ্যে দুইজনকে বিচারক খালাস দিয়েছেন বলে এ আদালতের পিপি এনামুল হক জানান

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রূপসার আলাইপুরের বনি আমিন শিকদার (২০), রাহিম শেখ (২২), রাজু শিকদার (২০) ও নুহু শেখ (২৭)। তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা হয়। আর জসিম শিকদার (৫৯) ও সিরাজ শিকদারকে (৫২) রায়ে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, রূপসার আলিপুর গ্রামের মোস্তাকিম শিকদারের ছেলে মুসা শিকদার (১৬) মাদ্রাসায় লেখাপড়া করার পাশাপাশি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করতেন।

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর দোকানে বাকি খাওয়া নিয়ে মামলার আসামিদের সঙ্গে তার বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরদিন সকালে রূপসার আঠারোবেকি নদীতে মুসার লাশ পাওয়া যায়।পরে মুসার বাবা মোস্তাকিম শিকদার মামলা করলে পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গতবছর ১৪ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালত এ মামলার বিচার শুরু করে।

রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য শুনে আদালত আসামিদের চারজনকে দোষী সাব্যস্ত করে রায় দিলো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers