শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফুটপাতে নির্মাণসামগ্রী পেলে স্পট নিলাম করছে ডিএনসিসি

ফুটপাতে নির্মাণসামগ্রী পেলে স্পট নিলাম করছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী পাওয়া গেলেই সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলাম করে দিচ্ছে ডিএনসিসি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর রোডে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে একটি টিম। অভিযানে দেখা যায়, ওই রোডের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়েছে। সেগুলোর জন্য নিলামের ডাক দেয়া হয়। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোডে রাখা রডগুলো স্পট নিলামে উঠলে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এদের মধ্যে একজন সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় ক্রয় করে নেন। পরে ট্যাক্স ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।

DNCC-1

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধ নির্মাণসামগ্রী ও দোকান বা স্থাপনা পাওয়া গেলে সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলার কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে।

সূত্র জানায়, ডিএনসিসির অঞ্চল-১ উত্তরা জসীমউদ্দীন মোড়; অঞ্চল-২ (মিরপুর-২) ভাসানটেক; অঞ্চল-৩ (মহাখালী) নগরভবন, গুলশান-২-এর সামনে থেকে শুরু অভিযান হবে। এছাড়া অঞ্চল-৪ (মিরপুর-১০) শাহ আলী মাজারের সামনে, অঞ্চল-৫ (কারওয়ান বাজার) আল্লাহ করিম মসজিদের সামনে, মোহাম্মদপুর; অঞ্চল-৬ (হরিরামপুর) সেক্টর-১২ ও সেক্টর-১৩ এর মোড়; অঞ্চল-৭ (দক্ষিণ খান) দক্ষিণ আজমপুর; অঞ্চল-৮ (উত্তরখান) শাহ কবির মাজার রোড, উত্তরখান; অঞ্চল-৯ ভাটারা এবং অঞ্চল-১০ সাঁতারকুল থেকে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers