শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোরেলগঞ্জে বারইখালী-ফুলহাতা জনগুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী

মোরেলগঞ্জে বারইখালী-ফুলহাতা জনগুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী

মোরেলগঞ্জ পৌর সদরের ফেরীঘাট এলাকা থেকে বারইখালী-ফুলহাতা বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারনে ভোগান্তি বাড়ছে জনসাধারনের। বিপাকে পড়েছে দিনমজুর যানবাহন শ্রমিকরা।

পানগুছি নদীর তীরবর্তী ফেরীঘাট থেকে বারইখালী ইউনিয়নের কাশ্মীর হয়ে বহরবুনিয়া ও ফুলহাতা বাজার পর্যন্ত প্রায় ৭ কিমি. সড়ক। এর মধ্যে ৪ কিমি. রয়েছে কার্পেটিং , ইটসোলিং ও কাঁচা রাস্তা। প্রমত্তা পানগুছি নদীর করাল গ্রাসে প্রতিনিয়ন ভাঙ্গনের কবলে এ রাস্তা বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত জোয়ারের সময় এ সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়। জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়েছে কাপেটিং ও ইটসোলিং সড়ক।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মোটরগাড়ি, ভ্যান,ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশ দেবে,ভেঙ্গে খানাখন্দকে পরিনত হয়েছে। বেকার হয়ে পড়েছে অনেক যানবাহন শ্রমিক। পানগুছি নদীর তীরবর্তী বহরবুনিয়া-ফুলহাতা সড়কটি প্রতিনিয়ত ভাঙ্গছে। যার কারনে হ্রাস পাচ্ছে ফসলি জমি বাড়ি-ঘর।

বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ সড়কটি প্রমত্তা পানগুছি নদী সংলগ্ন। সড়কটি বার বার সংস্কার করা হচ্ছে। আবার ভাঙ্গছে। নদী শাসন ব্যবস্থা কার্যকরী না করলে এ সড়কটি রক্ষা করা খুবই কঠিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers