শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
প্রতারকদের খপ্পরে পড়ে গাইবান্ধা গৃহবধূর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

প্রতারকদের খপ্পরে পড়ে গাইবান্ধা গৃহবধূর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

জয়ন্ত সাহা যতন,বিশেষ প্রতিনিধিঃ

প্রতারকদের খপ্পরে পড়ে বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে ৭৫হাজার টাকা খোয়া গেছে গাইবান্ধার সামিনা আক্তার নামে এক নারীর।তার খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পলাশবাড়ীর হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ঐ নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

জানাগেছে,বৃহস্পতিবার (৩রাসেপ্টেম্বর) সন্ধ্যায় সামিনা আক্তারকে বিকাশের অফিসার পরিচয়ে ফোন দেয় অজ্ঞাত এক প্রতারক।ঐ প্রতারক তাদের প্রতারণার কৌশল অনুয়ায়ী বিভিন্নভাবে সামিনা আক্তারকে ভুলভাল বুঝিয়ে ৭৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।৭৫ হাজার টাকা পাঠানোর পর ঐ অজ্ঞাত বিকাশ অফিসার পরিচয়ধারী প্রতারক সামিনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার টাকা বিকাশে ফেরত না আসায় সামিনা তার পরিবারের অন্যান্য লোকজনকে জানালে পরিবারের লোকজন সামিনা আক্তারের প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পলাশবাড়ী হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশকে লিখিতভাবে জানায়।তারপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে টাকা উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান,টাকা খোয়া যাওয়ার বিষয়টি আমাদেরকে অবগত করলে আমরা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ২৫ হাজার টাকা উদ্ধার করি।
উদ্ধারকৃত ২৫ হাজার টাকা শুক্রবার(৪ঠা সেপ্টেম্বর)
সামিনার হাতে তুলে দেওয়া হয়েছে। বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।তিনি বলেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন পরিচয়ে ফোন দিয়ে সহজ সরল মানুষদের ভুল-ভাল বুঝিয়ে বিভিন্ন লোকজনর নিকট থেকে বিকাশসহ বিভিন্ন মারফতে টাকা হাতিয়ে নিচ্ছে।তাই তিনি অপরিচিত কারও কথায় বিকাশ বা অন্য কোনো মারফতে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers