সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনায় অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের জরিমানা

খুলনায় অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের জরিমানা

খুলনা প্রতিনিধি : খুলনা  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন  নির্দেশে আজ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসন, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও জনাব নূরী তাসমিন ঊর্মি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক জারিকৃত ২৯ আগস্ট, ২০২০ তারিখের পরিপত্র অনুযায়ী গণপরিবহনে আসন সংখ্যার অধিক যাত্রী পরিবহন না করা এবং সরকার নির্ধারিত (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ৩ মে, ২০১৬ সালে জারিকৃত প্রজ্ঞাপনমূলে নির্ধারিত) হারের অতিরিক্ত হারে ভাড়া আদায় না করার শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছেন সরকার। উপরন্তু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা রয়েছে।গণপরিবহনে সরকার নির্দেশিত উপর্যুক্ত শর্ত ও স্বাস্থ্যবিধির সঠিক প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকি করতে এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনতেই আজ খুলনার রূপসা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও অপরাধ সংঘটিত হতে দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। খুলনা থেকে ছেড়ে যাওয়া ও খুলনাগামী আন্তঃজেলা বাসসমূহে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়। বেশ কিছু গণপরিবহনে আসন সংখ্যার অধিক যাত্রী পরিবহন করতে দেখেন কর্তব্যরত আদালত। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো, লাইট ভেহিকলের ড্রাইভিং লাইসেন্স দিয়ে হেভি ভেহিকল চালানো, অনুমোদনের চেয়ে অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের মত অপরাধ সংঘটিত হতে দেখা যায়।

‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে মোট আটটি মামলায় গাড়ির চালক ও কন্ডাকটরকে মোট ১২,৫০০/- (বারো হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খুলনা এবং বাংলাদেশ আনসারের সদস্যগণ। সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রী সাধারণের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers