শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনায় জুট মিল শ্রমিকদের অনশন

খুলনায় জুট মিল শ্রমিকদের অনশন

শিরোমণি প্রতিনিধি : খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাঁটাইকৃত শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করেন তারা।

জাতীয় মজুরি বোর্ডের সদস্য শহিদুল্লাহ খার সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন- খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাফ উদ্দিন, ইঞ্জিল কাজী, কাগজী ইব্রাহীম, মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আমির মুন্সি, আইনউদ্দিন, প্রবীর বিশ্বাস ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস। পরে শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভাঙান চেয়ারম্যান শেখ মনিরুল।

এদিকে, অনশন কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মিল মালিককে গ্রেফতার ও শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ না করলে ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে রাজপথ, রেলপথ অবরোধ করা হবে। এছাড়া অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers