সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনা সংক্রমণরোধে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে : সিটি মেয়র খালেক তালুকদার

করোনা সংক্রমণরোধে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে : সিটি মেয়র খালেক তালুকদার

আঃ রাজ্জাক শেখ,(সিনিয়র স্টাফ রির্পোটার):খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে নিজস্ব কার্যালয় চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ নগরীর ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের একশত নিম্নআয়ের শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সাত কেজি করে চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, ১০টি ডিম এবং একটি মাস্ক। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। এখন পর্যন্ত করোনার কোন ঔষধ তৈরি হয়নি। দেশের জনগণ তেমন সচেতন নয়। রাস্তা, দোকান, বাজার, শপিংমলসহ বিভিন্ন স্থানে এখন মাস্ক ছাড়াই মানুষকে চলতে দেখা যায়। করোনাভাইরাস এখনও শেষ হয়ে যায়নি। করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নিজের এবং পরিবারের সদস্যদের করোনা থেকে বাঁচাতে হবে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেষ্ট রয়েছেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসবভনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতার জন্য আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। তাঁর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না।

জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হকের সভাপতিত্বে এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীলিপ কুমার ঘোষ, মহানগর যুবলীগের মোঃ সফিকুর রহমান পলাশ, শ্যামল সিংহ রায়, ২০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার নয়টি উপজেলার এবং খুলনার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের অর্থ দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers