শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন ও বর্তমান মেয়র জুলফিকার আলীর অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে মোংলা পৌরসভার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ইস্রাফিল ইজারাদার এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় লিখিত বক্তব্যে মো. ইস্রাফিল ইজারাদার বলেন, ২০১১ সালের নির্বাচনে জুলফিকার আলী মোংলা পোর্টের মেয়র নির্বাচিত হন। তার মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার কিছু দিন আগে ভুয়া সীমানা জটিলতা দেখিয়ে মেয়র সমর্থিত সুবিধাভোগী লোক দিয়ে মামলা করে পৌরসভার নির্বাচন বন্ধ করে রাখেন তিনি।

জুলফিকার আলীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে নির্বাচন করার জন্য চিঠি দিয়েছে। সীমানা জটিলতাসহ অন্যান্য বিষয়ের উপর সকল মামলা উচ্চ আদালত থেকে খারিজ হলেও নির্বাচনের কোন উদ্যোগ নেয়নি কমিশন বলে জানান তিনি।পৌরসভার উন্নয়নের স্বার্থে অতিদ্রুত পৌরসভার বর্তমান মেয়রকে অপসারণ ও প্রশাসক নিয়োগ করে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
এদিকে বর্তমান মেয়র জুলফিকার আলী বলেন, আমি নির্বাচনে বিশ্বাসী। নির্বাচন করেই জনগণের রায়ের জনপ্রতিনিধি হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মো. ইস্রাফিল ইজারাদারসহ স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিপক্ষরা হয়রানিমূলক মামলা ও একের পর এক মিথ্যে অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। বর্তমান সরকার যেকোন সময় নির্বাচন দিলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers