সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পাবনায় উপজেলা ছাত্রলীগের নেতা আটক

পাবনায় উপজেলা ছাত্রলীগের নেতা আটক

চাঁদাবাজি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মারপিট করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সাঁথিয়া থেকে তাঁকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছুদিন ধরে বিপুল অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছেন। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ নানাভাবে বাধা দিচ্ছিলেন। তাঁর (ছানার) চাহিদা পূরণ না করার জের ধরে আজ বিকেলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার প্রহ্লাদ কুমারকে ব্যাপক মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতা ছানাকে আটক করে।

ওসি আরো বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার প্রহ্লাদ কুমার বলেন, ‘সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই ছানা প্রায়ই চাঁদা দাবি করে আসছিলেন। তাঁর দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। এর আগেও তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। গতকাল শনিবার ছাত্রলীগ নেতা ছানা শত শত মানুষের সামনে প্রকাশ্যে আমাকে পিটিয়েছেন।’

এ ব্যাপারে এমএম বির্ল্ডাস কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রজেক্ট ম্যানেজার প্রহ্লাদ কুমার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers