বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
আলমগীর হোসেন : করোনা ভাইরাস দূর্যোগের কারনে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া পিছিয়ে যাচ্ছিল। তাই শিক্ষার্থীদের লেখা পড়ায় যেন পিছিয়ে না পড়ে সে দিক বিবেচনা করে বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান উপদেষ্টা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পরামর্শে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে “বাড়ি হবে বিদ্যালয়-মা হবেন শিক্ষক”এভাবেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় সহযোগীতা করাচ্ছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ।
বিগত কয়েক মাসে করোনা দূর্যোগ পরিস্থিতিতে “বাড়ি হবে বিদ্যালয়-মা হবেন শিক্ষক” এভাবেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পরামর্শ দিয়ে ছিলেন এবং রুটিন করেই বিদ্যালয়ের নিয়মে গত জুলাই মাসে বাড়ি বসে অভিভাবকের সহায়তায় গ্রহন করা হয়েছে দ্বিতীয় সাময়িক পরিক্ষা ২০২০।বাড়িতে বসেই শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মে দিয়েছে এ পরিক্ষা।সার্বিক সহযোগীতা করেছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ।
আজ ২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল পৌছিয়ে দিয়েছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ।
Leave a Reply