সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের খানপুরে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরির মামলার আসামী আটক

বাগেরহাটের খানপুরে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরির মামলার আসামী আটক

চুলকাঠি ডেস্ক :  বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে  ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় থানায় মামলার পর একজন আসামীকে আটক করেছে পুুলিশ। জানা যায়, বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রাম ইউনিয়ন আনছার ও ভিডিপি কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। উক্ত গ্রামের মৃতঃ শেখ হাসান আলীর পুত্র মোঃ ইউনুস আলী জানান, ১৫ আগষ্ট গভীর রাতে একদল মুখোশধারী লোক তার বাড়িতে প্রবেশ করে। এসময় মুখোশধারীরা বাডিতে থাকা দম্পতিক অস্ত্রের মুখে জিন্মি করে দুই বাড়ির মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতদের বাধা দিলে তারা ইউনুস ও তার স্ত্রী সালমা বেগমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদেও উদ্ধার করে বাগেরহাট সদর হাসাপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা হয়েছে। মামলা নং-১৭। গতকাল ১৮ আগষ্ট চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আহাদের নেতৃত্বে পুলিশ উক্ত এলাকা থেকে মামলার আসামী পাচু শেখের ছেলে আব্দুর শেখকে আটক করেছে। মামলার অপর আসামী কবির পলাতক রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers