সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের বেতাগাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপিত

ফকিরহাটের বেতাগাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপিত

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে ১৫ আগষ্ট শনিবার সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল চন্দ্র দাশ।বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ দাশ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইনসান শেখ, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাতুল দাশ সহ ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শারিরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে প্রথমে জাতীয় পতাকা

উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও কালো ব্যাচ পরিধান করা হয়। পরে বেতাগা বাজার থেকে জয়বাংলা মোড় ঘুরে আবার বেতাগা বাজার হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পর্যন্ত র‍্যালী করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।দোয়া পরিচালনা করেন ধনপোতা মাদ্রাসার প্রধান মাওলানা আঃ হাই ও চাকুলী মাদ্রাসার প্রধান হাফেজ মোঃ তৈয়েবুর রহমান। অনুষ্ঠানের শেষে তাবারক বিতরন করা হয়। অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ মুঠো ফোনের মাধ্যমে শোক প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers