শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
হযরত খানজাহান আলী (রঃ)এর মাজার

হযরত খানজাহান আলী (রঃ)এর মাজার

সোবহান হোসাইন : বাগেরহাট জেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ষাট গম্বুজ মসজিদ হতে প্রায় ২.৫ কি:মি: দক্ষিণ-পূর্বে খানজাহান (রহ:) এর খননকৃত ‘খঞ্জালী বা খানজাহান দিঘি’র উত্তর পার্শ্বে অবস্থিত তার মাজার শরীফ।

বাগেরহাট জেলা যে কয়জন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে সুপরিচিতি লাভ করেছে হযরত খান জাহান আলী (র:) তাদের মধ্যে অন্যতম। হযরত খানজাহান আলী (র.) (জন্ম ১৩৬৯ – মৃত্যু অক্টোবর ২৫, ১৪৫৯) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। খাঞ্জেলী দীঘির উত্তর পাড়ে এক উচ্চ ভূমিতে তাঁর সমাধি সৌধ নির্মিত। সমাধি সৌধটি বর্গাকৃতি, এর ছাদে একটি গম্বুজ আছে।সমতল হতে গম্বুজের উপরিভাগ একটি উচ্চ কৃত্রিম ঢিপি উপর দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণে ৬৭.১ মিটার পশ্চিম ও ৬৪.৭ মি. পূর্ব থেকে একটি বাইরের প্রাচীরবেষ্টিত।এটি স্থানীয় লোকদের কাছে খান জাহানের দরগাহ নামে পরিচিত। মাজার ভবনের ভেতরে ধূসর বর্ণের পাথর দ্বারা আবৃত করা রয়েছে হযরত খানজাহান (রহ.) কবর। যার উপরিভাগ অর্ধ-গোলাকার এবং লম্বায় প্রায় ৬ ফুট। ষাট গম্বুজ মসজিদ তৈরিতে যে পাথার ব্যবহার করা তাও একই ধরনের। কথিত আছে যে, হযরত খানজ-ই-জাহান (রহ.) এ সকল পাথর চট্টগ্রাম থেকে আনতেন। মাজার ভবনের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে দেওয়ালে ৩টি দরজা। বর্তমানে পূর্ব ও পশ্চিমে দরজা দু’টি লোহার গেট দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers