সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে করোনা যোদ্ধা স্বপন দাশ-এর- করোনা রিপোর্ট পজেটিভ

ফকিরহাটে করোনা যোদ্ধা স্বপন দাশ-এর- করোনা রিপোর্ট পজেটিভ

চুলকাঠি অফিস : দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার বাগেরহাট ১ আসনের জননেতা জনাব শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের একান্ত ভাজন ব্যক্তিত্ব, অধুনিক ফকিরহাট গড়ার কারিগর-বিভাগীয় শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের করোনা পজেটিভ। গতকাল শনিবার (৮ই জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দর। নির্ভীক সাহসী-করোনা কালীন পরিস্থিতিতে মানুষের যেকোন বিপদে নিজের ঝুঁকি নিয়ে পাশে থেকেছেন সর্বদা।

করোনা শুরু থেকেই এই পর্যন্ত উপজেলার যত জন করোনায় আক্রান্ত হয়েছেন সকলের বাড়ি বাড়ি গিয়ে নিজেই উপস্থিত থেকে আক্রান্ত ব্যক্তির পরিবার কে পুষ্টিকর খাদ্য,ত্রাণ সামগ্রী, আর্থিক সহায়তা ও এমনকি অনেকের বাড়ি বাজার ও নিজে থেকে করে পৌছিয়ে দিয়েছেন। আক্রান্ত পরিবারের সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। খোঁজ রেখেছেন প্রতিনিয়ত সবার সাথে। কোন কোন জায়গায় নিজে ত্রাণ সামগ্রী কাঁধে করে বাড়ি বাড়ি পৌছিয়েছেন।আক্রান্ত হয়ে বা উপস্বর্গ নিয়ে কেউ মারা গেলে মৃত ব্যক্তিকে ও তার পরিবার কে দেখতে গিয়েছেন, সমবেদনা জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি। অনেক মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সমহায়তা ও প্রদান করেছেন। মৃত্যুর সংবাদ শুনলে তার দাপন কাজ সম্পূর্ণ হওয়ার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা ও পরিবারকে সার্বিক ভাবে সমবেদনা জানান তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিদিন প্রায় পরিদর্শন করেছেন, খোজ রেখেছেন সবার। প্রশাসনিক, রাজনৈতিক ও জন প্রতিনিধিদের সাথে সমন্নয় করে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন বুদ্ধিমতার সাথে। প্রতিটা দিন তিনি প্রশাসন ও জনপ্রতিনিধি দের সমন্নয়ে প্রতিটি জনবহুল স্থানে জনসচেতনতা মূলক প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছেন। তিনি সব সময় বলতেন সবাই ভাল থাকলে আমিও ভাল থাকবো!করোনা কালীন এই মহামারির পরিস্থিতিতে পরিবারের কথা, নিজের কথা চিন্তা না করে জনসেবায় নিজেকে নিয়োজিত করে আজ উনার করোনা পজেটিভ। সকল স্তরের মানুষকে ভাল রাখার জন্য নিজেই আক্রান্ত। সকলের দোয়া ও ভালবাসায় প্রিয় মানুষটি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আমাদের মাঝে আবার জনসেবায় নিয়োজিত হতে পারেন, সেই কামনা করি। প্রিয় অভিভাবকের জন্য সব সময় শুভ কামনা ও দোয়া রইল। ভয় নেই, ভয় নেই সৃষ্টিকর্তা সহায় হোন। আপনার জয় নিশ্চিত ভাল থাকতে হবে এই জনপদের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি ফিরবেন করোনাকে জয় করে করোনা যোদ্ধা আপনার সার্বিক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers