শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনার জেলা প্রশাসক মানবিক দৃষ্টি দেখিয়েছেন কুয়েট শিক্ষার্থীদের, ছয় মাসের বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ

খুলনার জেলা প্রশাসক মানবিক দৃষ্টি দেখিয়েছেন কুয়েট শিক্ষার্থীদের, ছয় মাসের বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ

চুলকাঠি অফিস : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্যাম্পাস এলাকায় বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন তাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসন, কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি ও কুয়েট কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায় তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে।

শুধু প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাড়ির মালিকদের কাছ থেকে এই সুবিধা পাবেন। আর্থিকভাবে অচ্ছল শিক্ষার্থী যারা এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি তারা বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন। জেলা প্রশাসক জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই পদক্ষেপ নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers