শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের বলেশ্বরের তীরে নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের বলেশ্বরের তীরে নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস :  বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৩ আগস্ট) গভীর রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধের ব্লকের ওপর থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ধারণা করছি অজ্ঞাত এই নারীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে। দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি।তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers