সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে গরুসহ মিনি ট্রাক নদীতে

মোরেলগঞ্জে গরুসহ মিনি ট্রাক নদীতে

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি গরুসহ একটি মিনি ট্রাক নদীতে পড়ে গেছে।

শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। একটি গরু সাঁতরিয়ে কিনারে উঠতে পারলেও অপর গরুটি ডুবে মারা গেছে।

জানা গেছে,উপজেলার ভাইজোড়া গ্রামের দরিদ্র কৃষক জাকির হাওলাদার গরু দুটি বিক্রির উদ্দেশ্যে ট্রাক নিয়ে ফেরীতে উঠছিলো। এসময় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে।

ট্রাক চালক নাসির গাজী বলেন, ট্রাকিট ফেরীতে ওঠার পরে ফেরী চালকের ভুলে পন্টুনের খাম্বায় ধাক্কা লেগে নদীতে পড়ে যায়।

অপরদিকে ফেরী চালক সাখাওয়াত হোসেন বলেন, নিষেধ করা স্বত্ত্বেও ফেরীতে উঠতে গিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারের জন্য থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল বেলা ২টায় কাজ শুরু করেছে।

সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ঘটনাস্থলে রয়েছেন।

থানা অফিসার ইন চার্জ বলেন, মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনই বলা যাচ্ছেনা ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers