শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানি চামড়া ছাড়ানো-সংরক্ষণের কৌশল প্রশিক্ষণ

বাগেরহাটে পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানি চামড়া ছাড়ানো-সংরক্ষণের কৌশল প্রশিক্ষণ

চুলকাঠি ডেস্ক :  পবিত্র  ঈদ-উল-আযহারকে সামনে রেখে বিজ্ঞানসম্মতভাবে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বারাকপুরস্থ যুব প্রশিক্ষণ সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এমডি মোস্তাক উদ্দিন, পশু পালন বিষয়ক সিনিয়র ইনস্ট্রাক্টর কৃষিবিদ মো. আব্দুল হান্নানসহ  অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং একজন গবাদি পশুর মাংস ব্যবসায়ী অংশ নেন। প্রশিক্ষণে গবাদি পশুর চামড়ার অর্থনৈতিক গুরুত্ব, পশু জবাইয়ের নিয়ম, জবাই করা পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের বিস্তারিত নিয়ম শেখানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যাতে  নিজস্ব কর্মক্ষেত্র ও এলাকার মানুষের মধ্যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান জানিয়ে দেন সেই নির্দেশনা দেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers