শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সরকারি পিসি কলেজের কর্মচারীদের খাদ্য সহায়তা দিল প্রাক্তন শিক্ষার্থীরা

সরকারি পিসি কলেজের কর্মচারীদের খাদ্য সহায়তা দিল প্রাক্তন শিক্ষার্থীরা

চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচ এস সি ৭৯ ব্যাচের শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ঐ সময় কর্মরত স্থায়ী অবসরপ্রাপ্ত কর্মচারী ও বর্তমান চুক্তি ভিত্তিক কর্মরত কর্মচারীসহ শতাধিক ব্যক্তিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া (এইচ এস সি-৭৯ ব্যাচের বন্ধুদের) মধ্যে বর্তমানে করোনার এই দুঃসময় যারা সমস্যায় রয়েছে তাদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। করোনার এই ভয়াবহ সময়ে পুরোপুরি সাস্থ্য বিধি মেনে এ সকল ব্যক্তিদের পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময়ে ৭৯ ব্যাচের যে সকল বন্ধুরা উপস্থিত ছিলেন তারা হলেন সরকারী পিসি কলেজের উপধ্যক্ষ জনাব মোঃ মোস্তাহিদুল আলম রবি,প্রথম শ্রেণীর বিশিষ্ট ঠিকাদার জনাব মোঃ রাকিব হাসান, কৃষি ব্যাংক চাকশ্রি বাগেরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আজিজুর রহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব মোঃ ফারুক আহমেদ মনি, কৃষি ব্যাংক কচুয়া বাগেরহাট শাখার ব্যবস্থাপক (অবঃ) জনাব মোঃ মোস্তাফা কামাল, কৃষি কর্মকর্তা জনাব মোঃ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক উঃ কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জনাব মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফিরোজ আহমেদ, টেলিফোন বিভাগে কর্মরত জনাব কহিনুর আক্তার, সাস্থ্য বিভাগে কর্মরত জনাব অর্চনা রানী সমর্দার, কৃষি ব্যাংক বাগেরহাটের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক জনাব তরুণ কান্তি কুন্ডু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবঃ) জনাব ডাঃ বিদ্যুৎ কান্তি পাল। অন্য যে সকল বন্ধুরা উপস্থিত হতে পারেননি অথচ এই মহতী উদ্যোগে সয়তা করেছেন তাদেরকে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers