সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রূপসা কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা, পুলিশের তৎপরতায় খুনি আটক

রূপসা কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা, পুলিশের তৎপরতায় খুনি আটক

চুলকাঠি ডেস্ক : মাদক সেবনের প্রতিবাদ করায় খুলনার রূপসা উপজেলায় সুমন শেখ (২৬) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার নৈহাটীর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী দক্ষিণ পাড়ার মোঃ আফজাল শেখের পুত্র। সে রূপসা ডিগ্রি কলেজের ছাত্র। এ ঘটনায় পুলিশ রেজাউল করিম (২৭) নামে একজনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজাউল করিমকে আটক করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, নিহত সুমন এবং মাহমুদুল্লাহ একে অপরের বন্ধুত্ব সম্পর্ক ছিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নৈহাটি দক্ষিণপাড়ার আবুল বাসারের পুত্র মাহামুদুল্লাহ (২৪) গাঁজা সেবন করে। সুমন শেখ এর প্রতিবাদ করে এবং মাহমুদুল্লাহকে থাপ্পড় মারে। এ ঘটনার জের ধরে মাহমুদুল্লাহ শনিবার সন্ধ্যার দিকে সুমনকে পেয়ে তার সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পরযায়ে মাহামুদুল্লাহ ছুরি দিয়ে সুমনের পেটে আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমনের মা নার্গিস বেগম আহাজারি করছে আর শুধু বলছে, আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই। এখন আমি কি নিয়ে বাজবো। সুমনের পিতা আফজাল শেখ অসাড় হয়ে শোকাহত স্ত্রীকে নিয়ে ছেলের নিথর দেহ হাসপাতালের মর্গে রেখে বাড়ি ফেরার পথে পূর্ব রূপসা ঘাট এলাকায় এসব কথা বলছিলেন তারা। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ রাজু আহম্মেদ, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, ওসি তদন্ত ইব্রাহিম সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ঘটনা ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ আসামী আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers