শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সকল অভিভাবকদের জন্য ছাউনি উদ্বোধন

বাগেরহাটে সকল অভিভাবকদের জন্য ছাউনি উদ্বোধন

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের বসার জন্য অভিভাবক ছাউনি উদ্বোধন করা হয়েছে। মঙ্গরবার দুপুরে দুই বিদ্যালয়ের সামনে নবনির্মিত ছাউনি দুটির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা অন্যতম পুরাতন এবং ঐতিহ্যবাহী এই দুটি বিদ্যাপীঠে দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। দূরদুরন্ত থেকে আসা শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকও আসেন। তবে এতদিন তাদের জন্য অপেক্ষা বা বসার কোন জায়গা ছিলনা। রোদবৃষ্টিতে রাস্তায় দাড়িয়ে থাকতে হত। সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক ফোরামের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে এই ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে অভিভাবক ফোরাম এই ছাউনি নির্মাণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন পাল, অভিভাবক ফোরামের আহবায়ক আহাদ উদ্দীন হায়দার, সদস্য সচিব কল্লোল সরকার, ফোরামের সদস্য এস এম রাজ, সৈয়দ শওকত হোসেন, সাদিয়া আফরোজসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers