শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ভুয়া ডাক্তার, নিষিদ্ধ ওষুধ ও লাইসেন্স না থাকায় এসএইচএস হাসপাতাল সিলগালা

ভুয়া ডাক্তার, নিষিদ্ধ ওষুধ ও লাইসেন্স না থাকায় এসএইচএস হাসপাতাল সিলগালা

রাজধানীর ডেমরার একটি হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার ধরেছে র‍্যাব। তাকে দেয়া হয়েছে ২ বছরের জেল। গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ নকল ও মানবদেহের জন্য ক্ষতিকর ওষুধ। অভিযানে র‍্যাবের সঙ্গী ছিল স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন।

একের পর এক স্বাস্থ্যখাতের দুর্নীতির থলের বেড়াল বের হয়ে আসছে। দেশের হাসপাতালগুলোর অনিয়ম আর অন্যায়ের সবশেষ উদাহরণ ডেমরার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল। যার নামে এই প্রতিষ্ঠান সেই শওকত হোসেন সুমন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এতদিন চিকিৎসা দিয়ে আসছিলেন। আদতে তার নেই কোনো ডাক্তারির সার্টিফিকেট।

কিন্তু ভিজিটিং কার্ড থেকে প্রেসক্রিপশন প্যাড, সবকিছুতেই তার বিভিন্ন ডিগ্রির বর্ণনা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক।

এমনকি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। ২০১৮তে প্রতিষ্ঠার এক বছর পর, আর লাইসেন্স নবায়ন করেনি কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়। হাসপাতালে ব্যবহার করা হতো মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ।

এমনকি কার্বন-ডাই অক্সাইডের সিলিন্ডার রুপান্তর করে ব্যবহার করা হতো অক্সিজেনের জন্য। পুরো হাসপাতালের নোংরা পরিবেশ স্বাস্থ্য সুরক্ষার জন্য চরম ঝুঁকিপূর্ণ।

পরে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। একইসাথে প্রতিষ্ঠানটির এমডি শওকত হোসেনকে ২ বছরের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers