সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
টক-মিষ্টি স্বাদের লটকন

টক-মিষ্টি স্বাদের লটকন

ষড়ঋতু বর্ষার হলুদ রংয়ের ছোট্ট ও গোলাকার ফল লটকন। ভিটামিন সি তে ভরপুর টক-মিষ্টি স্বাদের ফলটিতে প্রয়োজনীয় মিনারেলস ছাড়াও রয়েছে নানান ঔষধি গুণ। গবেষণা বলছে, ভিটামিন বি তে ভরপুর হলুদ রঙের টক-মিষ্টি স্বাদের ফলটি তৃষ্ণা মেটাতে, মানসিক চাপ কমাতে আর মুখের রুচি বাড়াতেও বেশ উপকারী। আর জাতীয় ফল কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালরি মেলে ফলটিতে, এমনটাই বলছেন পুষ্টিবিদরা।

কেউ বলে ডুবি, কেউবা কানাইজু, যে নামেই ডাকা হোক না কেন টক মিষ্টি লটকনের আদিনিবাস দক্ষিণ এশিয়া। বর্তমানে উৎপাদনের শীর্ষে কোস্টারিকা, ব্রাজিল, মালয়েসিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারত। আর বাংলাদেশের গাজীপুর, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট ও চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ী এলাকায় উৎপাদন হচ্ছে বিস্তর পরিসরে।

ভিটামিন সি তে ভরপুর হলুদ রঙের টক ফলটি খোসা ছাড়িয়ে কোয়া হিসেবে সরাসরি খাওয়া যায়। আর আচার, ভর্তা অথবা জুস হিসেবেও ভোক্তার পাতে আনে নতুন স্বাদ।

গবেষণা বলছে, বিটা ক্যারোটিন, থায়ামিন,  রিবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট ও অ্যাসকরবিক এসিডের মত ভিটামিন মেলে লটকনে।

আর পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রমিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রনের মত খনিজ উপাদান ছাড়াও অ্যান্টি-অক্সিডেন্ট ওফাইবারের মত উপাদান মেলে ফলটিতে।

লটকনের রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম দেহ বৃদ্ধিতে কাজ করে। আর তৃষ্ণা মেটাতে, মানসিক চাপ কমাতে আর মুখের রুচি বাড়াতেও বেশ উপকারী। ঔষধিগুনে ভরপুর ফলটির বীজ গনরিয়া রোগের ওষুধ হিসেবে আর পাতা ডায়রিয়া দূরীকরণে কায্যকরী।

তবে অ্যাসিডির সমস্যায় পরিমিত পরিমাণে ফলটি খাবার পরামর্শ পুষ্টিবিদদের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers