সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস উদযাপন

শেখ হেলাল উদ্দীন কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস উদযাপন

চুলকাঠি ডেস্ক

শেখ হেলাল উদ্দীন কলেজে যথাযোগ্য মযার্দায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস উদযাপন করা হয়। আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯ টায় স্বাস্থ্য বিধি মেনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন পূর্বক তর্মসূচীর শুরু হয়। আলোচনা সভার শুরুতেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে “বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ওসুবর্ণজয়ন্তিতে দেশের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক শেক শামীম ইসলাম। আলোচনা সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবসের তাতপর‌্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা, সালমা খাতুন, পিযুষ কান্তি পাল, ফকির মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী মিতু বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে আমাদের শপথ করতে হবে দেশ গঠনে এবং নিজেদের দায়িত্ব পালনে আত্মনিয়োগ করতে হবে। সভাপতি বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার রুপকল্প-২০৪১ বাস্তবায়নে সবার এক হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। আগামী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্দতা নিশ্চিত করতে হবে। তাহলে নতুন প্রজন্ম পাবে সুন্দর সুখি সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত সোনার বাংলা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers